Dhaka 7:13 am, Wednesday, 25 November 2026
সর্বশেষ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা পাঁচ জাহাজে মাত্র ১ হাজার ৩৬২ পর্যটক, কমছে সেন্ট মার্টিনমুখী যাত্রী জ্বালানি আমদানির সিদ্ধান্তে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠক ঘিরে তদন্তের দাবি নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক আরো ৫০৭

মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হওয়ায় ‘খুশি নন’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : 09:52:38 am, Monday, 9 March 2026
  • / 152 Time View

সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হওয়ায় ‘খুশি নন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক ব্রায়ান কিলমিড সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার মোজতবা খামেনিকে ইরানের প্রভাবশালী পরিষদ অ্যাসেম্বলি অব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ব্রায়ান কিলমিড বলেছেন, তিনি হোয়াইট হাউসে যোগাযোগ করেছিলেন এবং তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “আমি খুশি নই।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বাঁধার প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি নিহত হওয়ার ৯ দিনের মাথায় আয়াতুল্লাহর ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে ইরানের প্রভাবশালী সংস্থা দ্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

মোজতবা খামেনির পুরো নাম আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনি। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে।

এদিকে সর্বোচ্চ নেতা নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা যে-ই হোন— তাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে। নইলে তিনি বেশিদিন টিকে থাকতে পারবেন না।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হওয়ায় ‘খুশি নন’ ট্রাম্প

Update Time : 09:52:38 am, Monday, 9 March 2026