Dhaka 8:18 pm, Friday, 17 July 2026
সর্বশেষ
গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান ‘শিক্ষার্থীদের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা’ নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে ; শিক্ষামন্ত্রী

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:32:28 am, Monday, 2 March 2026
  • / 155 Time View

ঢাকায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (০২ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

আতিকুর রহমান বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অবস্থা মন্ত্রীর কাছে থেকে জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রাজধানীতে মহিলা বাস সার্ভিস চালু করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।’

এছাড়া প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ রমজানের ঈদের আগেই শেষ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান আতিকুর রহমান।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

Update Time : 10:32:28 am, Monday, 2 March 2026