Dhaka 9:59 pm, Saturday, 29 August 2026
সর্বশেষ
হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা রাজা হারাল্ডের মৃত্যুতে শোকাহত নরওয়ে, সিংহাসনে হাকন অষ্টম ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ

করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : 08:38:29 am, Sunday, 1 March 2026
  • / 134 Time View

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার মাই কোলাচি রোডে অবস্থিত কনস্যুলেট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

হাসপাতাল সূত্র ও উদ্ধারকারী সংস্থাগুলো একাধিক প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছে। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এই বিক্ষোভ শুরু হয়।

উদ্ধারকারী সংস্থা এডি-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করে।

করাচি সিভিল হাসপাতালের (সিএইচকে) পুলিশ সার্জন ড. সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, হাসপাতালটিতে ছয়টি মরদেহ আনা হয়েছে। এডি অ্যাম্বুলেন্সে করে মরদেহ ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার এই পরিস্থিতির বিষয়ে করাচির অতিরিক্ত আইজিপি আজাদ খানের কাছে তাৎক্ষণিক প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে মন্ত্রী বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।

তিনি সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সংঘর্ষের কারণে মাই কোলাচি রোডের উভয় পাস বন্ধ করে দেওয়া হয়েছে। করাচি ট্রাফিক পুলিশ সুলতানাবাদ ট্রাফিক সেকশন থেকে যান চলাচল বন্ধ করে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দিয়েছে। জিন্নাহ ব্রিজ, আইআই চুন্দ্রিগড় রোড এবং বোট বেসিন এলাকায় ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সাধারণ মানুষকে ভোগান্তি এড়াতে ট্রাফিক হেল্পলাইন ১৯১৫-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৬

Update Time : 08:38:29 am, Sunday, 1 March 2026