Dhaka 9:59 pm, Saturday, 29 August 2026
সর্বশেষ
হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা রাজা হারাল্ডের মৃত্যুতে শোকাহত নরওয়ে, সিংহাসনে হাকন অষ্টম ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ

ইরানের রাস্তায় খামেনির হাজার হাজার সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : 08:51:26 am, Sunday, 1 March 2026
  • / 185 Time View

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে রাস্তায় নেমে এসেছেন তার হাজার হাজার সমর্থক। শোকাহত এই অনুসারীরা বুক চাপড়ে যেমন খামেনিকে যেমন স্মরণ করছেন, তেমনি স্লোগানে স্লোগানে পতন কামনা করছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের।

রাষ্ট্রীয় ফার্স নিউজ এজেন্সি বলেছে, ইসলামী প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর শুনে সূর্য ওঠার আগেই তেহরানে লোকজন রেভোলিউশন স্কয়ারের দিকে যেতে শুরু করে। এদের অনেকে আকাশের দিতে তাকিয়ে খামেনিকে স্মরণ করে কাঁদতে থাকেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সিরাজ, ইয়াসুজসহ বিভিন্ন শহরে খামেনির ছবি ও জাতীয় পতাকা হাতে নেমে এসেছেন তার হাজার হাজার সমর্থক। এছাড়া ইরাকের বাগদাদ ও কারবালা এবং কাশ্মীরেও খামেনি হত্যার প্রতিবাদে লোকজন রাস্তায় নেমেছে।

ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে সহিংসতায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রীসহ অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানের রাস্তায় খামেনির হাজার হাজার সমর্থক

Update Time : 08:51:26 am, Sunday, 1 March 2026