Dhaka 8:07 pm, Friday, 17 July 2026
সর্বশেষ
গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান ‘শিক্ষার্থীদের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা’ নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে ; শিক্ষামন্ত্রী

জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : 11:20:06 pm, Sunday, 1 March 2026
  • / 191 Time View

দখলদার ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরাজালেমে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সোমবার (২ মার্চ) রাতে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, জেরাজালেম শহরে সরাসরি আঘাত হেনেছে একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল।

আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, কিছুক্ষণ আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা বলার পর পশ্চিম জেরাজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এমনকি বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়ে বলেছে, হুমকি প্রতিহত করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।
হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।
যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনার হামলা চালাচ্ছে ইরান।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

Update Time : 11:20:06 pm, Sunday, 1 March 2026