Dhaka 9:16 pm, Friday, 17 July 2026
সর্বশেষ
গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী অবশেষে ১৯ জুলাই প্রথম বর্ষের ক্লাস নোবিপ্রবিতে, দেড় হাজার নবীনের প্রতীক্ষার অবসান ‘শিক্ষার্থীদের আন্দোলন ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা’ নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৭০তম সভা অনুষ্ঠিত, নতুন দুই সংসদ সদস্যকে বরণ বিল উন্মুক্ত ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরারব আবেদন পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি মন্ত্রী: হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়া হবে ; শিক্ষামন্ত্রী

কুমিল্লা সদর দক্ষিণে মাসব্যাপী মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : 02:00:04 pm, Thursday, 20 November 2025
  • / 491 Time View

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কর্তৃপক্ষের উদ্যোগে মাসব্যাপী মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সুজন চন্দ্র রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাসহ নগরীতে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার ঝুঁকি বেড়ে গেছে অনেক। তাই এখন থেকেই মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, পুরো মাসজুড়ে উপজেলার ৭ টি ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক মশা নিধন ও ফগিং কার্যক্রম, নালা-নর্দমা পরিষ্কার এবং ঘরবাড়ি ও বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, রোভার স্কাউট সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; মশা নিধন ও পরিবেশ রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণই প্রকৃত পরিবর্তন আনবে।

উদ্বোধন শেষে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে উপজেলার সামনে মশা নিধন ও আঙিনা পরিষ্কারসহ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই মাসব্যাপী কার্যক্রমের মাধ্যমে এলাকার জনস্বাস্থ্য ও পরিবেশ ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি ঘটবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুমিল্লা সদর দক্ষিণে মাসব্যাপী মশা নিধন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

Update Time : 02:00:04 pm, Thursday, 20 November 2025