Dhaka 12:32 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
ঢাবির ক্লাসে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ যুক্ত করতে ইউএন্ডআইএর প্রস্তাব জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার ভূমিসেবায় স্বচ্ছতা ও কাজের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ এলএনজি খাতে বাংলাদেশের অংশীদার হতে চায় কানাডা ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী ঠিকাদারদের কাছ থেকে ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ গাজীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন ২৬৬৫ জন : জেলা প্রশাসক বহিষ্কৃত নেতারাই করলেন কমিটি অনুমোদন চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

সৌদিতে বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : 09:49:05 am, Monday, 17 November 2025
  • / 216 Time View

সৌদি আরবের মদিনার কাছে উমরাহযাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মদিনার কাছে উমরাহযাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষের পর আগুন ধরে যায়। এতে ৪২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বাসের বেশিরভাগ যাত্রী ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ অঞ্চলের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী ও পুলিশ পৌঁছেছে।

এ দুর্ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রিয়াদের দূতাবাস এবং জেদ্দার কনসুলেট নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য কাজ করছে। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সেরে ওঠার প্রার্থনা করেন।

এ দুর্ঘটনায় জেদ্দার কনসুলেটে ২৪ ঘণ্টা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।রোববার (১৬ নভেম্বর) দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে মুফরিহাত নামে পরিচিত একটি স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। যাত্রীরা উমরাহর আনুষ্ঠানিকতা শেষে মক্কা থেকে মদিনার পথে ফিরছিলেন। স্থানীয় গণমাধ্যম জানায়, বাসে থাকা অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদিতে বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত

Update Time : 09:49:05 am, Monday, 17 November 2025