Dhaka 6:53 pm, Sunday, 12 July 2026
সর্বশেষ
বাবার রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির টানা ১২ দিন বিচ্ছিন্ন সেন্টমার্টিন, খাদ্য-ওষুধ সংকট ও বিদ্যুৎহীনতায় চরম দুর্ভোগ শিল্প খাত ভালো থাকলে রাজস্ব ও কর্মসংস্থানও বাড়বে: অর্থমন্ত্রী আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধনের আহ্বান ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন এবার তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

ঢাকা অঞ্চল নৌ পুলিশের শ্রেষ্ঠ এএসআই হলেন শরিফুল ইসলাম

মনির হোসেন সরকার, গাজীপুর প্রতিনিধি :
  • Update Time : 03:06:00 pm, Sunday, 16 November 2025
  • / 418 Time View

ঢাকায় নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভায় টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির এএসআই শরিফুল ইসলাম শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন। রবিবার সভায় নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এই সম্মাননা স্মারক তুলে দেন।

সভার শুরুতে নৌ অধিক্ষেত্রে নৌ নিরাপত্তা ও জলজ সম্পদ রক্ষার্থে নৌ পুলিশের বিভিন্ন আইন ও এর যথাযথ প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। এরপর নৌ পুলিশের সকল অঞ্চলের মাসব্যাপী বিভিন্ন অপরাধ সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে পর্যালোচনা করা হয়। মাসব্যাপী ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটগরিতে নৌ পুলিশের বিভিন্ন ফাড়ির পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করা হয়।

এসময় ঢাকা অঞ্চলের নৌ পুলিশ সুপার বলেন, দেশের নৌ পথ নিরাপদ এবং মৎস্য ও জলজ সম্পদ রক্ষার্থে নৌ পুলিশের প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। তিনি নৌ পুলিশের বিভিন্ন ফাড়ির কার্যক্রম আরো বেগবান করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ এবং অপরাধ দমনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। এই সভায় পুলিশ সুপার এবং আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অপরাধ প্রবণতা কমানো, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে কার্যকর কৌশল নির্ধারণের জন্য দিকনির্দেশনা দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা অঞ্চল নৌ পুলিশের শ্রেষ্ঠ এএসআই হলেন শরিফুল ইসলাম

Update Time : 03:06:00 pm, Sunday, 16 November 2025