Dhaka 3:44 am, Monday, 24 August 2026
সর্বশেষ
চীনে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, বাংলাদেশকে নিতে হবে কঠোর পদক্ষেপ পরীমণির গাড়ি বিতর্কে নামের ভুলে কি বদলে গিয়েছিল আসল পরিচয়? এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ ভারতবিরোধী রাজনীতির ফাঁদে পড়লে বিপদ বিএনপিরই ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল উগ্রবাদকে ছাড় নয়, আইনের কঠোর প্রয়োগই হতে পারে সমাধান ক্ষমাপ্রার্থনা যথেষ্ট নয়, প্রয়োজন ঐতিহাসিক জবাবদিহি কলকাতায় হোটেলে আগুন, কুষ্টিয়ার সাংবাদিকসহ পরিবারের চারজন নিহত মাদক নির্মূলে দরকার মাঠ প্রশাসনের কঠোর উদ্যোগ, রূপগঞ্জ হতে পারে দৃষ্টান্ত

আরেক উদ্যোক্তাকে প্রাণনাশের হুমকি, তানজিন তিশার বিরুদ্ধে জিডি

বিনোদন ডেস্ক:
  • Update Time : 10:58:50 am, Wednesday, 12 November 2025
  • / 412 Time View

দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা বর্তমানে শাকিব খান অভিনীত ‘সোলজার’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। এর শুটিং চলছে ঢাকার বিভিন্ন স্থানে এবং নভেম্বরের মধ্যেই এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এই ব্যস্ত সময়েই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই এক নারী উদ্যোক্তা প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করেছেন। সেই সমালোচনা না থামতেই এবার নতুন অভিযোগ উঠলো অভিনেত্রীর বিরুদ্ধে। রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। জিডি নম্বর- ৯৮৫, তারিখ ১২ নভেম্বর ২০২৫।

সায়ানা কুটর ফ্যাশন হাউজের কর্ণধার আয়েশাহ সানায়া জিডিতে উল্লেখ করেন, তানজিন নাহার তিশা ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়েছিলেন। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি এখনও তা ফেরত দেননি। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিশা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মামলার হুমকি এবং এমনকি প্রাণনাশের ভয় দেখান।

সানায়া অভিযোগ করেন, ‘তিশা আগেও আমার কাছ থেকে পোশাক নিয়েছেন, তবে ফেরত পেতে সবসময়ই অনেক অনুরোধ করতে হয়েছে। এবার ৭৫ হাজার টাকার একটি শাড়ি নিয়ে আর ফেরত দিচ্ছেন না। বরং উল্টো হুমকি দিচ্ছেন। এখন আমি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

তিনি আরও জানান, ‘তিশা আমাকে ডিবিতে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। আমার মান-সম্মান নষ্ট করবেন বলেও ভয় দেখিয়েছেন। বিষয়টি নিয়ে আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।’ এ বিষয়ে তানজিন তিশার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরেক উদ্যোক্তাকে প্রাণনাশের হুমকি, তানজিন তিশার বিরুদ্ধে জিডি

Update Time : 10:58:50 am, Wednesday, 12 November 2025