Dhaka 10:32 pm, Monday, 23 November 2026
সর্বশেষ
মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের মালয়েশিয়ায় অভিযান, ১৫২ বাংলাদেশি শ্রমিক আটক বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়া বাড়ালেই কঠোর অ্যাকশন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১০০ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাসরুর আরেফিনের বিরুদ্ধে অনুসন্ধান রাজনৈতিক পরিচয়ে ঋণ নয়, গ্রাহকের সক্ষমতা যাচাইয়ের তাগিদ রাজনৈতিক ভাঙাগড়ায় বিনিয়োগ ও ব্যবসায় অনিশ্চয়তা বাড়ে: ওয়াহিদউদ্দিন স্ত্রীকে বাঁচাতে পাঁচ বছরের লড়াই নোবিপ্রবি শিক্ষকের, প্রয়োজন আরও ৭০ লাখ টাকা ​মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১৯ আশুলিয়ায় আবারো শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ , ৫০ কারখানা ছুটি সর্বোচ্চ প্রাইজমানির মিডিয়া ফুটবল টুর্নামেন্ট আসছে

বিশ্বকাপ জেতায় নারী ক্রিকেটারদের জন্য বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : 10:29:20 am, Monday, 3 November 2025
  • / 277 Time View

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শিরোপা জয়ে আইসিসি থেকে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। এ ছাড়া বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াও (বিসিসিআই) চ্যাম্পিয়নদের জন্য পুরস্কার ঘোষণা করেছে।

চ্যাম্পিয়ন ভারত দলের জন্য ৫১ কোটি রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ কোটি টাকার পুরষ্কার ঘোষণা করেছে বিসিসিআিই। এই অর্থ খেলোয়াড়, কোচ ও সাপোর্টিং স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

ভারতের এই জয়কে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সাইকিয়া বলেন, ‘এই জয় শুধু এক ম্যাচের জয় নয়, এটি এমন এক মুহূর্ত যা ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেবে।’

সাইকিয়ার মতে, এ থেকে অনুপ্রাণিত হবেন দেশের নারী ক্রিকেটাররা, যা ক্রিকেট উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘এই সাফল্য পরবর্তী প্রজন্মের নারী ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে। এটি নারীদের ক্রিকেটের ইতিহাসে এক বিশাল পদক্ষেপ।’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল। সদ্য সমাপ্ত বিশ্বকাপে মোট পুরস্কার ধরা হয়েছিল ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি। অবাক করা তথ্য হলো, নারীদের এই বিশ্বকাপের পুরস্কার অর্থ ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেবার পুরুষদের আসরে প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপ জেতায় নারী ক্রিকেটারদের জন্য বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা ভারতের

Update Time : 10:29:20 am, Monday, 3 November 2025