Dhaka 12:33 pm, Sunday, 12 July 2026
সর্বশেষ
বাবার রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির টানা ১২ দিন বিচ্ছিন্ন সেন্টমার্টিন, খাদ্য-ওষুধ সংকট ও বিদ্যুৎহীনতায় চরম দুর্ভোগ শিল্প খাত ভালো থাকলে রাজস্ব ও কর্মসংস্থানও বাড়বে: অর্থমন্ত্রী আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধনের আহ্বান ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন এবার তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন ‘অন্ধকারে’: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : 03:04:36 pm, Sunday, 2 November 2025
  • / 184 Time View

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের কারণে দেশ ‘অন্ধকারে’ রয়েছে। এছাড়াও ট্রাম্প প্রশাসনকে ‘আইন-শৃঙ্খলা ও বিবেচনা-শূন্যতা’র প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। খবর সামা টিভির।

স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) ডেমোক্র্যাট দলের অন্যতম প্রভাবশালী নেতা ওবামা ভার্জিনিয়ার গভর্নর প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্জার এবং নিউ জার্সির মিকি শেরিলের নির্বাচনী র‌্যালিতে যোগ দেন। সেখানে নরফোকের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে উচ্ছ্বাসিত জনতার উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বারাক ওবামা বলেন, ‘সত্যি বলতে, আমাদের দেশ এবং নীতি বর্তমানে একটি অন্ধকার জায়গায় রয়েছে। এই হোয়াইট হাউস প্রতিদিন নতুনভাবে আইন-শৃঙ্খলা-হীনতা, বিবেচনা-শূন্যতা, কু-চিন্তাশীলতা এবং নিছক পাগলামি প্রদর্শন করছে।’

ট্রাম্প নীতির সমালোচনা

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিশেষ করে, শুল্ক নীতি ও আমেরিকার শহরগুলোতে জাতীয় গার্ড মোতায়েনের কৌশলের সমালোচনা করেছেন। একইসঙ্গে তিনি এসব পদক্ষেপকে ‘বিশৃঙ্খল’ ও ‘ভুলধারা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি কংগ্রেসের রিপাবলিকানদের দোষারোপ করে বলেন, তারা ট্রাম্পকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন, এমনকি যখন তারা জানতেন তিনি (ট্রাম্প) সীমার বাইরে যাচ্ছেন।

ওবামা হোয়াইট হাউসকে হ্যালোইন’র সঙ্গে তুলনা করে বলেন, ‘এখানে যেন প্রতিদিনই হ্যালোইন — তবে সবই ধোঁকা, কোনো আনন্দ নেই।’

ট্রাম্পকে বিদ্রুপ করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সত্যি বলতে, তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোযোগ দিয়েছেন — যেমন রোজ গার্ডেনের মাটি যাতে জুতো ময়লা না করুক এবং ৩ কোটি ডলারের বলরুম তৈরি করা।’

সমাপনী বক্তৃতায় ওবামা ভোটারদের ‘সত্য, সহানুভূতি এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গণতন্ত্র এক রাতের মধ্যে লোপ পায় না — এটি ধীরে ধীরে ক্ষয় হয় যখন মানুষ খেয়াল রাখা বন্ধ করে। আমাদের সবার দায়িত্ব হলো প্রতিরোধ করা এবং যা সঠিক তা রক্ষা করা।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র এখন ‘অন্ধকারে’: ওবামা

Update Time : 03:04:36 pm, Sunday, 2 November 2025