Dhaka 9:04 pm, Friday, 28 August 2026
সর্বশেষ
তবে কি আবার একসঙ্গে ফিরছেন দেব-জিৎ? প্রস্তুতি সভার মঞ্চে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, রাজপাড়া থানা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা টেলিভিশন লাইভে পদত্যাগের ঘোষণা সালাহদের কোচের সার নিয়ে কারসাজি বরদাশত করা হবে না : তথ্য প্রতিমন্ত্রী প্রথম বহরে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী ইউপি নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভরতার কারণেই জ্বালানি সংকট : জোনায়েদ সাকি নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি চট্টগ্রামের পরিচয়ে পঞ্চগড়ে রোহিঙ্গা কিশোর, ক্যাম্পে ফেরত শিক্ষা-প্রশিক্ষণ-দক্ষতা উন্নয়নে চীন-বাংলাদেশ সমঝোতা স্মারক সই

বাংলাদেশে খেলতে রাজি নয় মিয়ানমার, আসছে না আফগানিস্তানও

স্পোর্টস ডেস্ক
  • Update Time : 11:16:51 am, Wednesday, 29 October 2025
  • / 326 Time View

১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ। একই ভেন্যুতে মিয়ানমারের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচ আয়োজনের কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশে খেলতে অস্বীকৃতি জানানোয় আফগানিস্তানও ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে ১৩ নভেম্বর নির্ধারিত প্রীতি ম্যাচটিও বাতিল হয়ে গেছে। তবে বিকল্প প্রতিপক্ষ খুঁজে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্ধারিত তারিখেই নেপালের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান গোলাম গাউস আজ টি-স্পোর্টসকে বলেন, “আফগানিস্তান জানিয়েছে, তারা আসবে না। কারণ মিয়ানমার বাংলাদেশে খেলতে রাজি নয়। তবে আমরা নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজন করছি, বিষয়টি নিশ্চিত।”

গত সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হলেও দ্বিতীয়টি স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুষ্ঠিত হয়নি।

এদিকে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি হবে পঞ্চম ও শেষ ম্যাচ। গত ২৫ মার্চ শিলংয়ে প্রথম লেগে ভারতকে গোলশূন্য ড্রতে আটকে রেখেছিল হাভিয়ের কাবরেরার দল। সেই ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয় হামজা চৌধুরীর।

চার ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ মাত্র দুই পয়েন্ট—দুটি ড্র ও দুটি হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে কাবরেরার দলের। ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে হংকং।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশে খেলতে রাজি নয় মিয়ানমার, আসছে না আফগানিস্তানও

Update Time : 11:16:51 am, Wednesday, 29 October 2025