Dhaka 3:54 am, Saturday, 3 October 2026
সর্বশেষ
বিদেশে গিয়ে ফেরেননি কুবির ১৮ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের পাওনা দেড় কোটি টাকা ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক শাহজালাল বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলাম প্রচার শিখতে বললেন রাশেদ বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার কনস্যুলার টিম ভুট্টা চত্বর হবে লালমনিরহাটের প্রতীক : ত্রাণমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও নাশকতা : ১৫ আসামি রিমান্ড শেষে কারাগারে পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই : পানিসম্পদমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই

৩ সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের, ভারতের লক্ষ্য ৪০৬

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:51:06 pm, Wednesday, 30 September 2026
  • / 14 Time View

হোপ, ক্যাম্পবেল ও জাঙ্গু (বাঁ থেকে) ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন।
নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ৪০০ রানের মাইলফলক স্পর্শ করল ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গুর সেঞ্চুরিতে ভারতকে ৪০৬ রানের বিশাল লক্ষ্য দিল ক্যারিবীয়রা।

গুয়াহাটিতে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে তাদের দলীয় সর্বোচ্চ ছিল ৩৮৯ রান, গ্রেনাডার সেন্ট জর্জেসে ইংল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালে। 

ওয়েস্ট ইন্ডিজের এই রেকর্ড গড়া সংগ্রহের মূল ভিত্তি ছিলেন ক্যাম্পবেল, হোপ ও জাঙ্গু। তারা রান পর্বতের ভিত গড়ে দেওয়ার পর শেষ দিকে রোস্টন চেজ ও শামার জোসেফ সংগ্রহটাকে ৪০০-এর ওপারে নিয়ে যান।

এক ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটারের সেঞ্চুরির ঘটনাও এই প্রথম।  

এখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ৪০৬ রান। ওয়ানডেতে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের ইতিহাস নেই তাদের। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৬০ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করেছিলেন রোহিত-কোহলিরা।

এখন পর্যন্ত এটিই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৩ সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের, ভারতের লক্ষ্য ৪০৬

Update Time : 01:51:06 pm, Wednesday, 30 September 2026