Dhaka 6:19 pm, Thursday, 16 April 2026
সর্বশেষ

বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : 05:11:32 pm, Saturday, 21 February 2026
  • / 88 Time View

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগের শুল্ক কর্মসূচিকে ‘অবৈধ’ ঘোষণার পর আরও কঠোর অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি ঘোষণা দিয়েছেন, বিশ্বের সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর সাময়িক শুল্কের হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে শুক্রবার উচ্চ আদালতের রায়ে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প সব আমদানির ওপর তাৎক্ষণিক ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন।

বর্তমান আইন অনুযায়ী, একজন মার্কিন প্রেসিডেন্ট ১৫০ দিনের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন। যদিও ট্রাম্পের এই নতুন পদক্ষেপটিও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, এই ১৫০ দিনের মধ্যে তার প্রশাসন নতুন এবং ‘আইনগতভাবে গ্রহণযোগ্য’ স্থায়ী শুল্ক ব্যবস্থা প্রবর্তনের কাজ সম্পন্ন করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি তাৎক্ষণিকভাবে বিশ্বব্যাপী শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে অনুমোদিত সর্বোচ্চ ১৫ শতাংশ করার ঘোষণা দিচ্ছি। অনেক দেশ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছে (আমি আসার আগ পর্যন্ত!), যার কোনও প্রতিকার ছিল না। এখন সেই আইনিভাবে পরীক্ষিত সর্বোচ্চ হার কার্যকর হবে।”

এর আগে সুপ্রিম কোর্ট একটি অর্থনৈতিক জরুরি আইনের অধীনে ট্রাম্পের নেওয়া শুল্ক কর্মসূচিকে বাতিল করে দিয়েছিল। আদালত বলেছিল, ওই আইনের মাধ্যমে এভাবে ঢালাও শুল্ক আরোপ করা অবৈধ। তবে ট্রাম্প বর্তমান আইনি সীমাবদ্ধতার মধ্যেই সর্বোচ্চ হার প্রয়োগ করে তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বজায় রাখতে মরিয়া।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

Update Time : 05:11:32 pm, Saturday, 21 February 2026