Dhaka 10:39 pm, Friday, 4 September 2026
সর্বশেষ
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন আকাশের সীমা পেরিয়ে ভারত প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু সন্ত্রাসবাদ ও সিন্ধু পানি চুক্তিকে আলাদা করে দেখছে না ভারত তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ : বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি ট্রাইব্যুনাল ঘিরে নাশকতার আশঙ্কা, বাড়ানো হয়েছে সার্বিক নিরাপত্তা : চিফ প্রসিকিউটর দুই হত্যা মামলায় আগাম জামিন মেলেনি নায়ক রিয়াজের

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:50:32 pm, Thursday, 3 September 2026
  • / 14 Time View

গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্যাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এসব দুর্ঘটনার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের মাঝিপাড়া এলাকায় আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওষুধ কম্পানির একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক মাসুদ রানার (৪৫) মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়া আসমা মেমোরিয়াল একাডেমির সামনে বাসের ধাক্কায় গোলাম রব্বানী (৫০) নামের অপর একজন নিহত হন। তিনি সাদুল্যাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, গোলাম রব্বানী তাঁর সন্তানকে পশ্চিমপাড়ার আশ শিফা মাদরাসায় রেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে বাসের চাকার নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলাম রব্বানীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

Update Time : 12:50:32 pm, Thursday, 3 September 2026