Dhaka 8:00 pm, Wednesday, 26 August 2026
সর্বশেষ
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শাকিব খানের সঙ্গে অভিনয়, চার সিনেমা নিয়ে আলোচনায় অপূর্ব লেস্টার ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন হামজা চৌধুরী! নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি নিয়ে বিপিসির তদন্ত, ৭ দিনের মধ্যে প্রতিবেদন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ: সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত কেন জরুরি নাগরিকত্ব থেকে মক্কা চুক্তি: হুমায়ুন কবিরকে ঘিরে যত প্রশ্ন বসুন্ধরার স্টিল প্রকল্পে একের পর এক ধাক্কা, বাড়ল ব্যয় ৩ হাজার কোটি এক ছাদের নিচে সরকারি সেবা, দাউদপুরে প্রশংসিত উদ্যোগ চীনে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, বাংলাদেশকে নিতে হবে কঠোর পদক্ষেপ

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:07:19 pm, Wednesday, 26 August 2026
  • / 1 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

নেপালে ভয়াবহ আকস্মিকক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। অপরদিকে এ বন্যায় ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ আছেন। বুধবার (২৬ আগস্ট) হঠাৎ করে চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বত থেকে পাহাড়ি ঢল এসে শত শত ঘরবাড়ি এক মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যায়। এছাড়া সীমান্তবর্তী ওই অঞ্চলটিতে কিছু প্রকল্পের কাজও চলছিল। সেগুলোও এই ভয়াবহ বন্যায় ভেসে গেছে।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার ও উদ্ধারকারীদের মোতায়েন করা হয়েছে।

দেশটির সেনাবাহিনী ক্ষয়ক্ষতির ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, সকাল ৯টার দিকে ভোতিকোশি নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আর এই আকস্মিক বন্যায় রাসুয়া জেলার তিমুর এবং পার্শ্ববর্তী সায়াফুরবাসি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার পানিতে গাড়ি, পণ্য এবং অন্যান্য সম্পদ ভেসে গেছে। ভয়াবহ এ বন্যার পর পুলিশ ও সেনাবাহিনীর ৩২ সদস্যও নিখোঁজ হয়ে যান।

সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ আছেন। যারমধ্যে ১০৫ জনই ভারতীয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

নেপালের বন্যা পূর্বাভাস কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ভোতিকোশি নদীর তিব্বতে একটি ভূমিধসের কারণে ভোতিকোশি নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল। সেই চাপ এবং তার সঙ্গে পাহাড়ি ঢল যুক্ত হওয়ায় ঘটেছে এই আকস্মিক বন্যা। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ উপদ্রুত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

Update Time : 12:07:19 pm, Wednesday, 26 August 2026