Dhaka 11:24 pm, Tuesday, 22 September 2026
সর্বশেষ

রক্তদানের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা: নোবিপ্রবিতে দিনব্যাপী আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:52:29 pm, Tuesday, 4 August 2026
  • / 70 Time View

সুমাইয়া আক্তার, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দিনব্যাপী ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং রক্তদাতাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী উপস্থিত থেকে রক্ত পরীক্ষা ও রক্তদানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানটি বেলা ৩টা পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এবং ‘নোবিপ্রবি ব্লাড ব্রিগেড’ ও ‘নোয়াখালী ব্লাড ব্যাংক’-এর সার্বিক সহযোগিতায় এ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়া প্রত্যেক রক্তদাতাকে সম্পূর্ণ বিনামূল্যে এইচবিএসএজি (HBsAg), হেপাটাইটিস-সি (HCV), এইচআইভি (HIV), সিফিলিস ও ম্যালেরিয়ার মতো গুরুত্বপূর্ণ রোগের পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। রক্তদানের সাত কার্যদিবসের মধ্যে এসব পরীক্ষার প্রতিবেদন রক্তদাতাদের কাছে হস্তান্তর করা হবে।

এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপ টেস্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রবীণ নাগরিক ও শিক্ষকদের জন্য বিনামূল্যে ব্লাড গ্লুকোজ পরীক্ষার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “রক্তদান অত্যন্ত মহৎ ও মানবিক কাজ। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আমরা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে ভূমিকা রাখতে পারি। শিক্ষার্থীদের এই প্রশংসনীয় উদ্যোগ সমাজ ও মানবসেবায় অনুপ্রেরণা জোগাবে।” তিনি রক্তদানে ইচ্ছুক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রক্তদানের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা: নোবিপ্রবিতে দিনব্যাপী আয়োজন

Update Time : 12:52:29 pm, Tuesday, 4 August 2026