Dhaka 3:47 pm, Sunday, 18 October 2026
সর্বশেষ
২৭ বছরে জেডআরএফ: অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যতের পরিকল্পনা সওজের ৪০০ স্থাপনায় বসছে সৌরবিদ্যুৎ প্যানেল ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১২ জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করতে চায় : প্রধানমন্ত্রী আজ গণতন্ত্রের জন্য বিশ্ব যুব দিবস দেশকে এগিয়ে নিতে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় বিকৃত হয়েছে : স্পিকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বলে দেশ-বিদেশে অপপ্রচার চালানো হচ্ছে সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, কিছু বিষয়ে অসন্তোষ

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 03:55:15 am, Saturday, 2 May 2026
  • / 130 Time View

দায়িত্ব নেয়ার পর আজ প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে ক্রীড়া, উন্নয়ন ও ঐতিহ্যের ছোঁয়ায় সাজছে পুরো জনপদ। তার হাত ধরেই শুরু হতে যাচ্ছে নতুন প্রজন্মের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। পাশাপাশি উদ্বোধন করা হবে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প।উৎসবের রঙে রাঙানো সিলেট। উন্নয়ন ও সম্ভাবনার নতুন বার্তা নিয়ে সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এখান থেকেই শুরু হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনের একটি বড় উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে শনিবার জেলা স্টেডিয়ামে এই বিশেষ ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ফুটবল, ক্রিকেট ও কাবাডিসহ আটটি খেলায় অংশ নেয়ার সুযোগ পাবে দেশের তরুণ প্রজন্ম।সিলেটের ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন জানান, আটটি ডিসিপ্লিনের খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন। এ উপলক্ষে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।সফরে সরকারপ্রধান একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করবেন। এর মধ্যে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনে জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কাজ।সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান এবং মোনাজাতে অংশ নেবেন।দরগাহ-এ-হযরত শাহজালাল (রহ.)-এর খাদেম সামুন মাহমুদ খান বলেন, “২ তারিখ প্রধানমন্ত্রী আসছেন। তিনি এখানে আসছেন বলে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান-ও এখানে এসেছিলেন।”প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন দলীয় নেতাকর্মীরা। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।সিলেট বিএনপির এক নেতা বলেন, “প্রয়াত বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে এখানে এসেছিলেন। আজ তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে আসছেন। তাই আমরা স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত।”সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন জনদুর্ভোগ না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 03:55:15 am, Saturday, 2 May 2026