Dhaka 7:40 pm, Tuesday, 24 November 2026
সর্বশেষ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা পাঁচ জাহাজে মাত্র ১ হাজার ৩৬২ পর্যটক, কমছে সেন্ট মার্টিনমুখী যাত্রী জ্বালানি আমদানির সিদ্ধান্তে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠক ঘিরে তদন্তের দাবি নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক আরো ৫০৭

ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:16:49 pm, Tuesday, 24 November 2026
  • / 3 Time View

লাইসেন্সের মেয়াদ শেষ হলেও কার্যক্রম চালানো এবং মেডিক্যাল বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দুটি বেসরকারি হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-জামী মুহতাসিম মুইন, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আহমেদ ফয়সাল আব্বাস, এসআরবি-৯-এর সদস্য ও সদর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, অভিযানে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল এবং ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

পাশাপাশি হাসপাতালের মেডিক্যাল বর্জ্যও যথাযথ নিয়মে সংরক্ষণ করা হচ্ছিল না। এসব অপরাধে নিউ ল্যাব এইডকে দুই লাখ টাকা এবং ট্রমা জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

এদিকে একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ‘ভাত ভর্তা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ’ নামের একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

Update Time : 01:16:49 pm, Tuesday, 24 November 2026