Dhaka 7:30 pm, Tuesday, 24 November 2026
সর্বশেষ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনগত প্রাপ্তি ভোগ করতে হবে : বাণিজ্যমন্ত্রী নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা পাঁচ জাহাজে মাত্র ১ হাজার ৩৬২ পর্যটক, কমছে সেন্ট মার্টিনমুখী যাত্রী জ্বালানি আমদানির সিদ্ধান্তে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুর বৈঠক ঘিরে তদন্তের দাবি নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক আরো ৫০৭

২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:31:11 pm, Tuesday, 24 November 2026
  • / 8 Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজনের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন ১১ জন।

আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, চলতি মাসে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য উপদেষ্টা জানান, এসব ঘটনায় এ পর্যন্ত ৬২টি মামলা ও ২৭টি জিডির বিপরীতে ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডা. জাহেদ উর রহমান আরো জানান, এ সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল সংক্রান্ত ঘটনা ঘটেছে মোট ৭২টি।

এসব ঘটনায় ২২টি মামলা ও ৫টি জিডি হয়েছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরো বলেন, যেহেতু দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে, তাই এসব কর্মকাণ্ড ও ঝটিকা মিছিল বেআইনি। সে কারণেই মামলা ও গ্রেপ্তার চলছে।

পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলা-অগ্নিসংযোগের পরিসংখ্যান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, পুলিশের স্থাপনায় হামলা হয়েছে ৪টি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে ২৮টি এবং পুলিশের স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ৪টি।

সর্বমোট ঘটনা ৯টি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। মামলা হয়েছে ১টি এবং গ্রেপ্তার হয়েছে ৪ জন। 

সারা দেশের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ প্রসঙ্গে পুলিশের তথ্যের বরাত দিয়ে উপদেষ্টা জানান, গ্রামীণ ব্যাংকে মোট ৩৪টি নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ২৫টি এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২৩টি।

এসব ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও মামলা হয়েছে ৮টি, জিডি হয়েছে ১৯টি এবং ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে উপদেষ্টা বলেন, পুলিশের নথিভুক্ত তথ্যের বাইরে গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৭২টি ঘটনার কথা জানা গেছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় হামলার দাবি করেছেন। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২টি, মামলা হয়েছে ২টি এবং গ্রেপ্তার হয়েছেন ১১ জন।

জাহেদ উর রহমান জানান, বিএনপির কর্মসূচিতে হামলায় এখন পর্যন্ত ৪ জন বিএনপির নেতাকর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি একটি হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে। যুদ্ধের মধ্যেও হাসপাতালে পরিকল্পিত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। তিনি আওয়ামী লীগের এ ধরনের তাণ্ডবের তীব্র নিন্দা জানান।

গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে উপদেষ্টা জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী চুক্তি আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি ভাগ করা হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ কমিটি গঠন করেছে এবং ভারতকেও কমিটি গঠন করে প্রথম বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী ভারতের জলশক্তি মন্ত্রীকে চিঠি দিয়েছেন।

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে আসবেন কি আসবেন না—এ নিয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। আলোচনা আছে ভারতের সঙ্গে।

তিনি বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। ভারত সরকারের কাছে তাকে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, শেখ হাসিনা যেহেতু নিজেই দেশে আসতে চাইছে এবং বাংলাদেশও তার প্রত্যর্পণ চাইছে, তাই এখানে আর কোনো আইনি জটিলতার প্রশ্ন থাকার কথা নয়।

নড়াইলে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ সংক্রান্ত এক প্রশ্নে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের প্রতিবেদনেই স্পষ্ট হয়েছে যে সেখানে সেভাবে হিন্দু সম্প্রদায়ের বড় বসতি নেই। তবে ভারতের মূলধারার গণমাধ্যম এ বিষয়ে বাংলাদেশকে নিয়ে ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে।

এমন ডিসইনফরমেশন ক্যাম্পেইন দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি ভারতের গণমাধ্যম ও সরকারকে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের কিছু বাড়িঘরে হামলার ঘটনা সত্য বলে স্বীকার করে তিনি জানান, এসব ফৌজদারি অপরাধের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা ও বিজিবির সতর্কতা প্রসঙ্গে তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত কাজের অংশ। ডিসেম্বরকে কেন্দ্র করে পালিয়ে থাকা নেতাকর্মীদের মধ্যে দেশে ফেরার যে আলোচনা তৈরির চেষ্টা চলছে, তার পরিপ্রেক্ষিতে কোনো অভিযুক্ত অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বিজিবি সতর্ক আছে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের চারটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের ঘটনায় মামলা হয়েছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা জানান, প্রতিটি ফৌজদারি অপরাধের বিরুদ্ধেই মামলা হয়েছে, তদন্ত ও গ্রেপ্তারের কাজ চলমান রয়েছে।

ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৩ দিনে সারা দেশে আওয়ামী লীগের ২১৩ নাশকতা : তথ্য উপদেষ্টা

Update Time : 12:31:11 pm, Tuesday, 24 November 2026