Dhaka 5:55 pm, Sunday, 29 November 2026
সর্বশেষ
চাল-তেলসহ নিত্যপণ্য আমদানিতে পাকিস্তানের সঙ্গে টিসিবির সমঝোতা তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ককটেল নিক্ষেপ মেহেরপুরে পুলিশ সুপারের বাংলোসহ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার সততাকে পুঁজি করে ব্যবসায় সফল হয়েছিলেন উসমান (রা.) এবিজি স্পোর্টস সিটি গড়ার পেছনের উদ্দেশ্য জানালেন সায়েম সোবহান আনভীর রাঙামাটি-বান্দরবানের বক্সারদের অংশগ্রহণে আইসিসিবিতে বক্সিং লড়াই

তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:41:26 am, Sunday, 29 November 2026
  • / 3 Time View

দেশে গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসে লোডশেডিংয়ের কারণে অর্থনীতির ক্ষতি হয়েছে ৫৪ হাজার ৯০ কোটি টাকা। এ সময়ে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি ছিল ২ হাজার ৩৭৮ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা।

বিদ্যুতের ঘাটতিতে শিল্প-কারখানাসহ বিভিন্ন খাতের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ায় এ ক্ষতি হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিডের (রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

আজ রবিবার প্রকাশিত ‘এনার্জি ক্রাইসিস ইন বাংলাদেশ : ইমিডিয়েট টু লংগার-টার্ম পলিসি ইম্পেরেটিভস’ শীর্ষক গবেষণাটি যৌথভাবে করেছে র‍্যাপিড ও দ্য এশিয়া ফাউন্ডেশন। গবেষণায় বলা হয়েছে, গত তিন মাসে বিদ্যুতের ঘাটতি ছিল চাহিদার ৩ থেকে ১০ শতাংশ।

এ ঘাটতির কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২০২৫-২৬ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৮৮ শতাংশের সমান। 

গবেষণার তথ্য অনুযায়ী, প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুৎ সরবরাহ না হলে সামগ্রিক অর্থনীতিতে গড়ে ২২৭ টাকার ক্ষতি হয়। শিল্প খাতে প্রতি ইউনিট বিদ্যুতের ঘাটতির কারণে ক্ষতির পরিমাণ ৩১০ টাকা। বিদ্যুৎ না থাকায় শুধু শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হয় না, এর প্রভাব পড়ে সরবরাহ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও সংশ্লিষ্ট অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডেও।

গবেষকদের হিসাব অনুযায়ী, তিন মাসে লোডশেডিংয়ের কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে এলএনজি ব্যবহারের জ্বালানি ব্যয়ের প্রায় ১২ গুণ। ফলে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ব্যয় সাশ্রয়ের হিসাব করতে গিয়ে বিদ্যুৎ সরবরাহ ঘাটতির কারণে অর্থনীতির বড় ক্ষতিকে উপেক্ষা করার সুযোগ নেই বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহের সঙ্গে লোডশেডিংয়ের সরাসরি সম্পর্কের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রে দৈনিক অতিরিক্ত ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা গেলে দিনে প্রায় ১১ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুতের ঘাটতি কমানো সম্ভব। অন্যদিকে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়লে বিদ্যুতের চাহিদা বাড়ে ১৪ দশমিক ২ গিগাওয়াট ঘণ্টা।

দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত স্থাপিত সক্ষমতা থাকলেও জ্বালানি সংকট ও অন্যান্য সীমাবদ্ধতায় তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। গবেষণায় দেখা গেছে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কোনো সময়েই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন স্থাপিত সক্ষমতার ৫৮ শতাংশ ছাড়ায়নি। অথচ প্রয়োজনীয় সংরক্ষিত সক্ষমতা বিবেচনায় বিদ্যুতের চাহিদার তুলনায় দেশের স্থাপিত উৎপাদন সক্ষমতা প্রায় ৮ হাজার ৩০০ মেগাওয়াট বেশি।

গবেষণায় দেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির উৎসের ওপর অতিনির্ভরতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, দেশের বিদ্যুতের ৭৬ শতাংশ গ্যাস ও তেলনির্ভর। এ ক্ষেত্রে পাকিস্তানে গ্যাস ও তেলনির্ভর বিদ্যুৎ উৎপাদনের হার ৩০ শতাংশ এবং ভারতে মাত্র ৩ শতাংশ। জ্বালানির উৎসে এই অতিনির্ভরতা বিদ্যুৎ সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলছে। বিশেষ করে দেশে গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ খাতে সংকট আরো তীব্র হচ্ছে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় গবেষণায় বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন দক্ষতা বাড়ানো, চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়নের সুপারিশ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি

Update Time : 11:41:26 am, Sunday, 29 November 2026