Dhaka 5:11 pm, Sunday, 29 November 2026
সর্বশেষ
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ককটেল নিক্ষেপ মেহেরপুরে পুলিশ সুপারের বাংলোসহ চার স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার সততাকে পুঁজি করে ব্যবসায় সফল হয়েছিলেন উসমান (রা.) এবিজি স্পোর্টস সিটি গড়ার পেছনের উদ্দেশ্য জানালেন সায়েম সোবহান আনভীর রাঙামাটি-বান্দরবানের বক্সারদের অংশগ্রহণে আইসিসিবিতে বক্সিং লড়াই এবিজি মিডিয়া কাপ: কিংস অ্যারেনার ফাইনালে চ্যাম্পিয়নের হাতে ৫০ লাখ আহত বিজিবি সদস্যদের দেখতে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী কারাফটকে শেষবারের মতো ছেলের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

আগের সরকারের অলিগার্কিক ব্যবস্থা জ্বালানি খাতকে ধ্বংস করেছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:18:07 am, Saturday, 28 November 2026
  • / 17 Time View

অতীতের সরকার অলিগার্কিক ব্যবস্থার মধ্য দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ‘প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অলিগার্কিক ব্যবস্থা থেকে এ খাতকে পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।

আজ শনিবার সকালে তিন দিনব্যাপী বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমদানিনির্ভর ও জীবাশ্ম জ্বালানিকেন্দ্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে বহুমুখী, দক্ষ ও পরিবেশবান্ধব জ্বালানিব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’

তিনি বলেন, ‘প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অলিগার্কিক ব্যবস্থা থেকে এ খাতকে পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।’

এ সময় নবায়নযোগ্য জ্বালানি তহবিল গঠনের পরিকল্পনাসহ জ্বালানি খাতকে শক্তিশালী ও টেকসই করার ওপর জোর দেন তিনি।

এ ছাড়া মাতারবাড়ীকে এনার্জি হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কম্পানি লিমিটেডকে (বাপেক্স) আধুনিকায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আগের সরকারের অলিগার্কিক ব্যবস্থা জ্বালানি খাতকে ধ্বংস করেছে

Update Time : 08:18:07 am, Saturday, 28 November 2026