Dhaka 3:48 am, Thursday, 1 October 2026
সর্বশেষ
সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুর টার্মিনালে স্থানান্তর করা হবে সাভারে এসআইকে পিটিয়ে হত্যা : আসামি জিল্লু ৩ দিনের রিমান্ডে সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না এলপিজি, ডিসিদেরকে মাঠে নামার নির্দেশ গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির ৩ সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের, ভারতের লক্ষ্য ৪০৬ মিজান, রোকসানা ও শুক্কুরের মুখে হাসি ফোটালেন গাজীপুর জেলা প্রশাসক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল জনগণের সঙ্গে আবারো প্রতারণা শুরু করছে বিরোধী দল : আমিনুল হক যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না : বাণিজ্যমন্ত্রী

২২ বছর পর শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:05:40 pm, Wednesday, 30 September 2026
  • / 5 Time View

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা, প্রেম-সম্পর্ক, বন্ধুত্ব আর বিতর্কিত মন্তব্য—সব মিলিয়ে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল জনপ্রিয় আড্ডার অনুষ্ঠান ‘কফি উইথ করণ’। এবার সেই আড্ডায় ইতি টানতে যাচ্ছেন সঞ্চালক ও নির্মাতা করণ জোহর।

নবম সিজনই হতে যাচ্ছে অনুষ্ঠানটির শেষ অধ্যায়। 

২০০৪ সালে যাত্রা শুরু করেছিল করণ জোহরের এই চ্যাট শো। দীর্ঘ ২২ বছরে আটটি সিজনে প্রচারিত হয়েছে মোট ১৬১টি পর্ব। আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে শুরু হবে অনুষ্ঠানটির নবম ও শেষ সিজন।

দীর্ঘ এই পথচলায় ‘কফি উইথ করণ’-এর আড্ডায় অংশ নিয়েছেন বলিউডের অসংখ্য তারকা। শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই ও কারিনা কাপুরের মতো তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে অনুষ্ঠান। করণের নানা প্রশ্নে তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে ও বন্ধুত্ব নিয়ে উঠে এসেছে অজানা অনেক তথ্য। তৈরি হয়েছে অসংখ্য আলোচিত ও ভাইরাল মুহূর্ত।

তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি অনুষ্ঠানটির। ২০১৯ সালে এক পর্বে নারীদের নিয়ে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার বিতর্কিত মন্তব্যের জেরে সেটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়। ওই ঘটনার পর হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুলকে সাময়িকভাবে জাতীয় দল থেকেও নিষিদ্ধ করা হয়েছিল।

এবার অনুষ্ঠানটি শেষ করার সিদ্ধান্তের পেছনের কারণও জানিয়েছেন করণ জোহর। তার ভাষ্য, ‘কফি উইথ করণ’ তার পরিচয়ের একটি বড় অংশ হলেও জীবনের পরবর্তী দশকে তিনি আরো বেশি সিনেমা পরিচালনা ও গল্প বলার কাজে মনোযোগ দিতে চান।

দীর্ঘ ২২ বছরের পথচলার পর্দা নামার খবরে তাই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। আগামী ১৪ অক্টোবর শুরু হতে যাওয়া নবম সিজন ঘিরে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে। তারকাদের আড্ডা, অজানা গল্প আর নানা আলোচিত মুহূর্তের সাক্ষী এই অনুষ্ঠান শেষবারের মতো ফিরছে পর্দায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২২ বছর পর শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

Update Time : 01:05:40 pm, Wednesday, 30 September 2026