Dhaka 6:55 am, Friday, 2 October 2026
সর্বশেষ
‘পদক্ষেপ যথেষ্ট না, দৃশ্যমান আইনি পদক্ষেপ দেখতে চায় দেশবাসী’ রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা সরকারি দামেই বিক্রি করতে হবে এলপিজি, না মানলে কঠোর ব্যবস্থা পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড মাদককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সড়কির আঘাতে নিহত ১, আহত ৭ বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর গুপ্তচরবৃত্তি আইনের মামলায় ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে

মাঝ আকাশে ককপিটে ২ পাইলটের মারামারি, হাইজ্যাক ভেবে যুদ্ধবিমান পাঠাল ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:46:15 am, Wednesday, 30 September 2026
  • / 11 Time View

হাইজ্যাকের খবরে মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কিন্তু পরে জানা গেল, বিমান ছিনতাই হয়নি, বরং ককপিটে দুই পাইলটের মধ্যে মারামারি হয়েছিল।

সেই ঝামেলার কারণেই দুবাই থেকে ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট তেল আবিবে না গিয়ে জরুরি অবতরণ করে সৌদি আরবে। ইসরায়েলি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। 

বুধবার ভোরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইদুবাইয়ের বিমানটি তেল আবিবের উদ্দেশে রওনা হয়। উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর বিমানটি জরুরি সংকেত পাঠায়।

কিছুক্ষণ পর ছিনতাইয়ের সংকেত হিসেবে ব্যবহৃত একটি কোডও পাঠানো হয়। এ ঘটনার পর ইসরায়েলি বিমানবাহিনী কয়েকটি যুদ্ধবিমান পাঠায়। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও জরুরি বৈঠকও করেন। 

পরে আবার সাধারণ জরুরি সংকেত দেওয়া হয়।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিমানটি ছিনতাই করা হয়েছে বলে মনে করা হচ্ছে না। বিমানটির যাত্রীরা জানান, বিমানটি হঠাৎ নিচে নামতে শুরু করলে তারা ভয় পেয়ে যান।  

ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, পাইলট ও সহপাইলটের মধ্যে ঝামেলার কারণেই জরুরি সংকেত দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এফজেড১০৭৩ ফ্লাইটটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই ইসরায়েলি নাগরিক।

বিমানটির তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত এটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে। 

ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র জানান, ফ্লাইটটি যাত্রাপথে একটি ঘটনার মুখোমুখি হয়েছিল। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। তিনি বলেন, ‘আমাদের দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুবাই থেকে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর বিমানটি সৌদি আরবের আকাশসীমায় দ্রুত নিচে নামতে শুরু করে। মাত্র দুই মিনিটের মধ্যে এটি ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। পরে বিমানটি কিছু সময়ের জন্য জর্দানের আকাশসীমায় প্রবেশ করে। কয়েক মিনিট পর সেটি আবার ঘুরে সৌদি আরবের দিকে ফিরে আসে এবং অবতরণের জন্য নিচে নামতে শুরু করে। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাঝ আকাশে ককপিটে ২ পাইলটের মারামারি, হাইজ্যাক ভেবে যুদ্ধবিমান পাঠাল ইসরায়েল

Update Time : 09:46:15 am, Wednesday, 30 September 2026