Dhaka 11:29 pm, Sunday, 6 September 2026

‘আমার সন্তান কোথায়’—জানতে চায় নিখোঁজ ৪০ শিশুর পরিবার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:09:45 pm, Sunday, 6 September 2026
  • / 3 Time View

‘আমার বুকের মানিকরে এক মাস ধরে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাইনি। তোমরা আমার সন্তানরে ফিরাইয়া দাও’—সন্তানের খোঁজ চেয়ে কান্নায় ভেঙে পড়ে কথাগুলো বলছিলেন মো. হোসেন আলী।

গত ২৯ জুলাই ঝিনাইদহ সদরের খাজুরা গ্রাম থেকে নিখোঁজ হওয়া নিজের সন্তানকে এখনো খুঁজে পাননি তিনি।

হোসেন আলীর মতো নিখোঁজ হওয়া ৪০ শিশুর স্বজনরা আজ রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আমার সন্তান কোথায়?’ শীর্ষক এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

নিখোঁজ শিশুদের পরিবারবর্গ এবং ‘জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশন’ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে দীর্ঘদিন ধরে অমীমাংসিত নিখোঁজ ঘটনাগুলোর কার্যকর তদন্ত ও শিশুদের দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়।

বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৭ মাসে সারা দেশে মোট ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জন শিশুকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে অথবা তারা পরিবারের কাছে ফিরে এসেছে। তবে নিখোঁজের প্রায় ১৩ শতাংশ অর্থাৎ ২ হাজার ৩৮ জন শিশুর সন্ধান এখনো মেলেনি।

পুলিশের তথ্য অনুযায়ী—০ থেকে ৯ বছর বয়সী শিশুদের হারিয়ে যাওয়ার প্রধান কারণ ঠিকানা বা রাস্তা হারিয়ে ফেলা।

১০ থেকে ১৭ বছর বয়সী শিশুরা পারিবারিক কলহ, পড়াশোনার চাপ কিংবা অভিমান করে বাড়ি থেকে পালিয়ে যায়। 

তবে ডিআরইউতে উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, সাধারণ অভিমান বা পথ হারানো নয়, বরং তাদের সন্তানরা অপহরণের শিকার হয়েছে। তারা দ্রুত ও সঠিক তদন্তের মাধ্যমে সন্তানদের ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘আমার সন্তান কোথায়’—জানতে চায় নিখোঁজ ৪০ শিশুর পরিবার

Update Time : 04:09:45 pm, Sunday, 6 September 2026