Dhaka 6:48 pm, Saturday, 5 September 2026
সর্বশেষ

ইরানের ট্যাংকারে যুক্তরাষ্ট্রের মিসাইল হামলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:38:09 am, Saturday, 5 September 2026
  • / 2 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের খার্গ দ্বীপের কাছে নোঙর করা একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এটি ইরানের সরকারি ট্যাংকার। বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) ট্যাংকার লক্ষ্য করে চারটি মিসাইল ছুড়ে মার্কিন সেনারা।

খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান হাব। এখান থেকেই নিজেদের বেশিরভাগ তেল বহির্বিশ্বে পাঠায় তেহরান। বার্তাসংস্থা তাসনিম আরও জানিয়েছে, হামলার সময় ট্যাংকারটি দ্বীপের নোঙর করার স্থানে ছিল।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মার্কিনিদের হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আর ট্যাংকারের ক্রুদের সরিয়ে নেওয়া হচ্ছে।নিহতরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি আর হোসেনই মাহদাভিয়ান। এরমধ্যে প্রথম দুজন নৌবাহিনীর পাইলট ছিলেন। আর তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট।

তবে কোথায় তারা হামলার শিকার হন এ তথ্য দেয়নি ইরান। এছাড়া তারা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না বা কোনো হামলায় অংশ নিয়েছিলেন কি না সেটিও উল্লেখ করেনি তেহরান।

এই তিন পাইলটের পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্যের মৃত্যুর তথ্য দিয়েছিল ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবারে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য মারা গেছেন। ‘‘উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।’’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানের ট্যাংকারে যুক্তরাষ্ট্রের মিসাইল হামলা

Update Time : 11:38:09 am, Saturday, 5 September 2026