Dhaka 9:24 pm, Friday, 4 September 2026
সর্বশেষ
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন আকাশের সীমা পেরিয়ে ভারত প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু সন্ত্রাসবাদ ও সিন্ধু পানি চুক্তিকে আলাদা করে দেখছে না ভারত তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ : বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি ট্রাইব্যুনাল ঘিরে নাশকতার আশঙ্কা, বাড়ানো হয়েছে সার্বিক নিরাপত্তা : চিফ প্রসিকিউটর দুই হত্যা মামলায় আগাম জামিন মেলেনি নায়ক রিয়াজের

পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:01:05 pm, Thursday, 3 September 2026
  • / 12 Time View

সিরাজগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে চুরি মামলার এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক আসামির নাম আব্দুল মোমিন (২২)। তিনি সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী জানান, আদালতে হাজিরা থাকায় আব্দুল মোমিনকে কারাগার থেকে এনে ম্যাজিস্ট্রেট কোর্টের হাজতখানায় রাখা হয়েছিল।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে কোর্ট পুলিশের এক সদস্য অন্য এক আসামিকে হাজতখানার ভেতরে রেখে তাঁর হাতকড়া খোলার কাজে ব্যস্ত ছিলেন।

এ সময় হাজতখানার গেটে পাহারায় থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেন মোমিন। এরপর তিনি হাজতখানা থেকে বের হয়ে দ্রুত দ্বিতীয় তলার ভবন থেকে লাফ দিয়ে পালিয়ে যান। 

তিনি আরো জানান, পলাতক আসামি আব্দুল মোমিনকে গ্রেপ্তারে সিরাজগঞ্জ সদর থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় কোর্ট পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি

Update Time : 01:01:05 pm, Thursday, 3 September 2026