Dhaka 4:17 am, Tuesday, 4 August 2026

নোবিপ্রবিতে ভিসি’র ঝটিকা পরিদর্শন, চালু হচ্ছে ডিজিটাল হাজিরা ও ক্যাশলেস সেবা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:21:33 am, Monday, 3 August 2026
  • / 30 Time View

সুমাইয়া আক্তার, নোবিপ্রবি :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শ্রেণিকক্ষ, ল্যাব ও বিভিন্ন একাডেমিক ও প্রশাসননিক দপ্তর আকস্মিক পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় সঙ্গে ছিলেন নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. হাছান উদ্দীন।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯ টা থেকে পরিদর্শনের সময় বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অফিসে অনুপস্থিত পান তিনি। এ সময় অননুমোদিত অনুপস্থিতির পেছনে উপযুক্ত কারণ রয়েছে কি না-তা জানতে ব্যাখ্যার নির্দেশ নির্দেশ দিয়েছেন উপাচার্য ।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান ও নিয়ম শৃঙ্খলা ফেরাতে কঠোর বার্তা দিয়ে উপাচার্য বলেন, “হঠাৎ পরিদর্শনে এসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খাতা নিজে যাচাই করেছি। যথাযথ কারণ ছাড়া যারা অনুপস্থিত ছিলেন, তাদের ব্যাপারে নোট নেওয়া হয়েছে। কী কারণে তারা অনুপস্থিত, তা জানতে চেয়ে তাদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে।”

ভিসি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের উপস্থিতি নিয়মিত ও সঠিকভাবে মনিটর করতে শিগগিরই ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে যাবতীয় কার্যক্রমে ‘ক্যাশলেস’ লেনদেন প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ শাখাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার কঠোর নির্দেশ দেন অধ্যাপক গোলাম রব্বানী।
এর আগে রোববার ( ২ জুলাই) নোবিপ্রবির পাঁচটি আবাসিক হল পরিদর্শন করেন উপাচার্য। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে হলে থাকা খাওয়া ও সার্বিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। হল পরিদর্শনের সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নোবিপ্রবিতে ভিসি’র ঝটিকা পরিদর্শন, চালু হচ্ছে ডিজিটাল হাজিরা ও ক্যাশলেস সেবা

Update Time : 11:21:33 am, Monday, 3 August 2026