Dhaka 1:49 am, Monday, 29 June 2026
সর্বশেষ
তরুণকে গুলি ও দুই হত্যা

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের ২০ বছরের কারাদণ্ড

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 08:45:45 am, Sunday, 28 June 2026
  • / 22 Time View

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি এবং ২ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া একজনের যাবজ্জীবন ও আরেক জনের ২০ বছর জেল দেওয়া হয়েছে।আজ রবিবার (২৮ জুন) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।প্যানেলের অন্য ২ সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।একইসঙ্গে গ্রেপ্তার রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।এদিন বেলা ১১টা ৪৮ মিনিট থেকে রায় পড়া শুরু হয়। প্রথমেই রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারের জন্য অনুমতি চান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এরপর অনুমতি সাপেক্ষে এ কার্যক্রম বিটিভিতে সরাসরি দেখানো হয়। শুরুতেই এ মামলার আসামিদের দায় পড়ে শোনান ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা। এরপর চার্জ পড়েন বিচারক মোহিতুল হক এনাম। আর রায় ঘোষণা করেন বিচারপতি শফিউল আলম মাহমুদ।এদিকে, বেলা ১১টা ৩৫ মিনিটে একমাত্র গ্রেপ্তার আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে এজলাসে তোলা হয়। মামলার অপর ৪ আসামি পলাতক রয়েছেন।গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।অভিযোগ অনুযায়ী, গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করা হয়। একই ঘটনায় পুলিশের ছোড়া গুলিতে শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলাম নিহত হন। এছাড়া নাদিম নামে আরও একজন নিহত হওয়ার অভিযোগও রয়েছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণকে গুলি ও দুই হত্যা

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের ২০ বছরের কারাদণ্ড

Update Time : 08:45:45 am, Sunday, 28 June 2026