Dhaka 12:55 pm, Friday, 16 October 2026
সর্বশেষ
সিআইসিএ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ বিদেশি কম্পানিকে কনটেইনার টার্মিনাল লিজের সিদ্ধান্ত আত্মঘাতী : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১৮ তারিখ পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সরকারি আবাসন বরাদ্দে স্বচ্ছতা ও গতি আনতে চালু হলো অনলাইন সেবা মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায় বিনা খরচে মালয়েশিয়ায় যাবেন ১০ হাজার কর্মী, নিয়োগ প্রক্রিয়া শুরু মাদকাসক্তির ভয়ানক বলি নিহত ১, আশঙ্কা জনক ২

নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

সময়ের কাগজ স্পোর্টস ডেস্ক :
  • Update Time : 03:48:13 pm, Wednesday, 17 June 2026
  • / 124 Time View

বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল ব্রাজিল। দলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র ইনজুরির কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে না পারায় উদ্বেগে ছিল সমর্থক ও দলীয় কর্মকর্তারা। তবে সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। পুনরায় অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। মঙ্গলবার (১৬ জুন) নিউইয়র্কের বাইরে দলের বেস ক্যাম্পে চোট পাওয়ার পর প্রথমবারের মতো বল পায়ে মাঠে দেখা গেছে তাকে।জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।গত মে মাসে সান্তোসের হয়ে একটি ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের কাফে দ্বিতীয় মাত্রার মাংসপেশির টান লাগে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ দলে রাখলেও প্রথম ম্যাচে কোনো ঝুঁকি নিতে চাননি।যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দলের অনুশীলন ক্যাম্পে নেইমারকে হালকা দৌড়, ফিটনেস অনুশীলন এবং বল নিয়ে কাজ করতে দেখা গেছে। যদিও তিনি এখনো দলের পূর্ণাঙ্গ কৌশলগত অনুশীলনে অংশ নেননি, তবুও তার মাঠে ফেরার খবর ব্রাজিল শিবিরের জন্য বড় স্বস্তির বার্তা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের চিকিৎসক দল তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে। ধীরে ধীরে তাকে ম্যাচ খেলার উপযোগী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে তাড়াহুড়ো করে মাঠে নামিয়ে নতুন কোনো ঝুঁকি তৈরি না হয়।গ্রুপ পর্বে ব্রাজিলের সামনে এখনো হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ বাকি রয়েছে। সবকিছু ঠিক থাকলে শেষ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেইমারকে মাঠে দেখা যেতে পারে। তবে দলীয় ব্যবস্থাপনার মূল লক্ষ্য তাকে নকআউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত করে তোলা।নেইমারের অনুশীলনে ফেরার খবর প্রকাশের পর ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। কারণ, মাঠে ফিরলে তার অভিজ্ঞতা, সৃজনশীলতা এবং আক্রমণভাগে নেতৃত্ব দলের শিরোপা জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।আগামী শুক্রবার ফিলাডেলফিয়াতে গ্রুপ ‘সি’ এর দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করায় এই ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।তবে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী, এই ম্যাচে নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে চান না কোচ আনচেলত্তি। ফলে হাইতির বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বেঞ্চে বসেই সতীর্থদের গলা ফাটাবেন তিনি।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

Update Time : 03:48:13 pm, Wednesday, 17 June 2026