সর্বশেষ
উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ পেলে অনুসন্ধান করবে দুদক
সময়ের কাগজ ডেস্ক
- Update Time : 02:46:33 pm, Sunday, 1 March 2026
- / 23 Time View
বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
গতকাল রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ কথা জানান।
তিনি জানান, দুদকের তফসিলভুক্ত যেকোনো অভিযোগ এলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ন্যায়বিচারের স্বার্থে অপরাধের বিচার নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর।
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে। ওই সরকারের একাধিক উপদেষ্টার এপিএস ও পিএর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। ওই অভিযোগগুলোর তদন্ত করছে দুদক।
এসকাগজ/আরডি













